বেপারোয়া গতিতে গাড়ি চলানোর দায়ে মামলা খেলেন হিরো আলম
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০১ পিএম

ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার পথে ওভার স্পিট থাকায় আলোচিত হিরো আলমের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় হিরো আলমের গাড়িটি আটক করে এ মামলা দেয়া হয়। 

চুনারুঘাটের এক শিক্ষকের দেয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এসেছেন তিনি।  

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, আশরাফুল আলম হিরোকে বহনকৃত গাড়িটি হাইওয়ে দিয়ে ওভার স্পিডে চলছিল। 

এসময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে। পরে ২ হাজার ৫০০ টাকা জরিমানা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হিরো আলম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft