প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫২ পিএম

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণের চেষ্টা করায় পুরুষাঙ্গ কেটে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই গৃহবধূকে আটক করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে। নিহত এরশাদুল (৩৫) মাদারগাছী গ্রামের হারেজ এর ছেলে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছী গ্রামের রুবেল এর স্ত্রীকে একই গ্রামের এরশাদুল ইসলাম মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু ওই গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করতে থাকে।
একপর্যায়ে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করায় এরশাদুল ইসলাম বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেয়। ওই গৃহবধূ তার হাত থেকে নিজেকে বাঁচাতে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করে।
আহত যুবক ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, ওই গৃহবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জ/আ