সিরাজগঞ্জে বাবার সামনে অটোরিক্সার চাকায় পিষ্ট ছেলে
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০১ পিএম

সিরাজগঞ্জে অটোরিক্সার ধাক্কায় সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেল যোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিক্সা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। 

এই ঘটনায় অটোরিক্সাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিত্বে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft