এখনো সন্ধান মেলেনি জান্নাত-লাবিবার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৫ পিএম

গাইবান্ধার মেস থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে যাওয়া পথে নিখোঁজ দুই কলেজছাত্রীর পাঁচদিনেও সন্ধান মেলেনি। 

ওই দুই ছাত্রীর পরিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রিফাত জান্নাত ও লাবিবা খাতুন দু’জনই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। জান্নাত গাইবান্ধা সরকারি কলেজে ও লাবিবা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। তারা একই সাথে গাইবান্ধা শহরের পলাশ পাড়ার ছালমা মঞ্জিল মেসে থাকতেন। 

গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা বাড়ি যাওয়ার উদ্দেশে মেস থেকে বের হয়ে বাস টার্মিনালের দিকে রওনা হন। তবে দীর্ঘ সময় পরও বাড়িতে না পৌঁছালে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দু’জনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

জ/আ 


 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাইবান্ধা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft