নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৭ পিএম

নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নকলি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় স্বপ্নকলি স্কুল প্রাঙ্গণে ক্রীড়া প্রতিয়োগিতা, পুরস্কার এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাছুদুর রহমান, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুষ্ময় দাস প্রমুখ।

এই ক্রীড়া প্রতিযোগিতায় স্বপ্নকলি স্কুলের সুবিধাবঞ্চিত ১৩০জন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে সকল শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft