চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোররাত ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে। 

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য ভোর আনুমানিক ৫টার দিকে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন৷ 

এসময় রাস্তা পার হতে গিয়ে আমনুরা থেকে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধ মাহতাব উদ্দিন। 

ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফর রহমান ও সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান জানান, ভুটভুটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুপুর পর মরদেহ দাফন করা হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft