‌'৩০০ সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ আগামী সপ্তাহে'
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৪ পিএম

ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেছেন, ৩০০ সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করা হবে আগামী সপ্তাহে। এরপর দাবি আপত্তি নিয়ে তা চূড়ান্ত করা হবে। 

মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভার পর তিনি বলেন,  জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন এখনও না পাওয়ায় গত সংসদ নির্বাচনের আসন সীমানা ঠিক রেখেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যা ছিল, তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে চলতি মাসে। বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি আসবে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে।”

ইতোমধ্যে অনেকেই নিজ উদ্যোগে দাবি-আপত্তির আবেদন দিয়েছেন জানিয়ে ইসি সচিব বলেন, প্রায় ২০ থেকে ২৫টি আবেদন এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত আবেদন পড়বে, সেগুলো নিয়ে শুনানি করে বিধি বিধানের আলোকে চূড়ান্ত আসন সীমানা ঘোষণা করা হবে।

আগামী নির্বাচনের আগে সংসদীয় আসন সীমানায় কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে জাহাংগীর আলম বলেন,  বিষয়টি প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপর নির্ভর করবে্ আমরা আগে খসড়া প্রকাশ করব। এরপরে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনগুলো আসবে, সেই আপত্তি এবং ইতোমধ্যে নিজ থেকে যে আবেদনগুলো পড়েছে, সেগুলো শুনানি করে আমরা বলতে পারব, আসলে কয়টায় কী হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,  পূর্ববর্তী সময়ে যেভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে, দ্বাদশ নির্বাচনে সেই পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ এখন যেটা আছে, সেটা দিয়েই আমরা খসড়া প্রকাশ করব। এরপর কারো যদি কোনো আপত্তি থাকে, সব আবেদনের শুনানি হবে। এরপর চূড়ান্ত হবে কয়টা আসনের সীমানা পরিবর্তন হচ্ছে।

খসড়া কবে নাগাদ প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, দ্রুতই প্রকাশ করা হবে। এটা আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেব। বাস্তবতা এবং আইনের বিষয়টাও তাই। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনো আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে।

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী, প্রতি জনশুমারির পর সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ করার বাধ্যবাধকতা আছে।

এ বছর ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। ২৯ জানুয়ারির মধ্যে হবে সংসদ নির্বাচন। এর ছয় মাস আগেই ৩০০ আসনের সীমানা পুননির্ধারণ করার পরিকল্পনা ইসির। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft