তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: এখনো নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী রিংকু
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০১ এএম আপডেট: ০৭.০২.২০২৩ ১১:০৬ এএম

তুরস্ক ও সিরিয়ার সীমান্তে শক্তিশালী ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার নাম মো. গোলাম সৈয়দ রিংকু। 

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  ‘রিংকু বগুড়ার বাসিন্দা। নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে নুরকে খুঁজে পাওয়া গেছে। তবে, রিংকু এখনও নিখোঁজ।’

রিংকুর বন্ধুরা তাকে আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উল্লেখ করলেও আর কোনো বিবরণ দিতে পারেনি। 

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ‘আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft