সিরিয়ায় কারাগার থেকে পালালো ২০ আইএস সদস্য
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৩ এএম

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের এক কারাগার থেকে জঙ্গি দল আইএস এর বেশ কয়েকজন যোদ্ধা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তত ২০ জন কয়েদী কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছেন।

রাজো শহরের সামরিক পুলিশ কারাগারটি তুরস্কের সীমান্তের কাছাকাছি জায়গায় অবস্থিত। 

জেলখানার এক সূত্র এএফপিকে জানান, মোট ২ হাজার কয়েদীর মধ্যে ১ হাজার ৩০০ সন্দেহভাজন ব্যক্তি জঙ্গি সংগঠন আইএসআইএল বা আইএসআইএস (ইসলামিক স্টেট) এর যোদ্ধা।

এছাড়াও, কুর্দিদের নেতৃত্বাধীন জঙ্গি দলেরও কিছু সদস্য এই কারাগারে আটক ছিলেন।

নাম না প্রকাশের শর্তে রাজো কারাগারের কর্মকর্তা বলেন, 'রাজো শহরে ভূমিকম্প আঘাত হানার পর উদ্ভুত পরিস্থিতির সুযোগ নিয়ে কয়েদীরা বিদ্রোহ করে এবং কারাগারের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 

কারাগার থেকে প্রায় ২০ জন কয়েদী পালিয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা সবাই জঙ্গি দল আইএস এর যোদ্ধা'।

জ/আ 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft