থানচিতে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১১ এএম

বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি সেতু এলাকায় র‌্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

র‌্যাব জানায়, র‌্যাব সদস্যরা রেমাক্রি সেতু এলাকায় অভিযান চালালে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। 

এর আগে গত ‌‌১‌১ জানুয়ারি বান্দরবান থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৫ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। 

জেলার রোয়াংড়ছড়ি ও থানচি উপজেলা থেকে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন খন্দকার আল মঈন।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের কাছে 'গোলাগুলি'র পর নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। 

পরে বান্দরবান থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৫ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। 

ওই সময় র‌্যাব জানিয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সামরিক সদস্য। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ'র তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিল তারা।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গোলাগুলি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft