প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩০ পিএম

ধর্ষণের পর ৫৮ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে। দুই বছর আগে ওই কিশোরের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অপবাদ আনা হয়।
পুলিশ বলছে, এর জের ধরে প্রতিশোধ নিতে কিশোরটি এ ঘটনা ঘটিয়েছে। ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে। গত ৩০ জানুয়ারি রাতে কৈলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, ওই নারী যেখানে বাস করতেন সেখানেই তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়। প্রথমে তাকে আঘাত করার পর হেটে হিঁচড়ে একটি নির্মাণাধীন ভাবেন কাছে নেওয়া হয়। এরপর মুখের মধ্যে প্লাস্টিক ব্যাগ এবং জামা টুকিয়ে তাকে ধর্ষণ করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
ওই নারীর পরিবারে জানিয়েছে, গত দুই বছর আগে তাদের বাসা থেকে একটি ফোন চুরি করে কিশোরটি। এর প্রতিশোধ নিতেই সে এই কাজ করেছে। সে প্রায় সময়ই তাদের বাসায় টেলিভিশন দেখত আসত।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিবেক লাল বলেন, ১ ফেব্রুয়ারি একটি নির্মাণাধীন ভবনে ৫৮ বছর বয়সী এক নারীর লাশ পড়ে আছে বলে একটি তথ্য পাওয়া যায়। এরপরই পুলিশের ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে গিয়ে আলামত সংঘর্ষ করে। এবং ওই নারীর লাশ উদ্ধার করে। পুলিশ অভিযান চালিয়ে কিশোরটিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
জ/আ