আদানি গ্রুপের বিদ্যুৎ আসবে মার্চে, দাম নিয়ে সমস্যা নেই
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মার্চের প্রথম সপ্তাহে দেশে আসবে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ। দাম নিয়ে কোনো সমস্যা নাই। 

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ আরও বলেন, মার্চেই গ্রিডে যুক্ত হবে ভারতের আদানির বিদ্যুৎ। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চাইতে বেশি হবে না। এছাড়া আদানির দ্বিতীয় ইউনিট থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাবে এপ্রিলে।

এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি তাঁর ভেরিফায়েড টুইটারে বলেন, ‘চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প এবং বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য,  চুক্তি অনুসারে আগামী ২৫ বছর এ কেন্দ্র থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ কিনে নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।  

জ/আ 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আদানি গ্রুপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft