পালালো প্রেমিক, কাঁদতে কাঁদতে থানায় তরুণীর ফোন
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৯ পিএম

প্রায় ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে প্রেমিক অন্যজনের হাত ধরে চলে যাওয়ায় ভেঙে পড়েছিলেন প্রেমিকা। প্রেমিককে ফেরাতে দ্বারস্ত হন পুলিশের কাছেও। কিন্তু পুলিশ সে প্রেমিকার আবেদন নাকচ করে দেন। 

ওই তরুণী কাঁদতে কাঁদতে পুলিশকে ফোনে বলেন, স্যার আমার প্রেমিক আমাকে ছেড়ে পালিয়ে গেছে। ওকে খুঁজে দিন। কাঁদো কাঁদো গলায় এক তরুণীর কাছ থেকে এমন আর্জি শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।

তরুণীকে সান্ত্বনা দিতে যাবেন, ঠিক সেই সময়ে ফোনের ওপার থেকে ভেসে এল, “স্যার, ও আমার সঙ্গে কেন ব্রেকআপ করলো, এই কারণটাও জানতে চাইবেন দয়া করে।”

চীনের ঝেঝিয়াং প্রদেশে ঘটে এ ঘটনা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর ৬ বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক আচমকাই ভেঙে দেন তার প্রেমিক।

প্রেমিকের কোনো উত্তর না পেয়ে বিচলিত হয়ে পুলিশকে ফোন করেন তরুণী। তার কথা শুনে কর্তব্যরত পুলশকর্মী যা উত্তর দিয়েছেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তরুণীর মুখ থেকে সব শোনার পর এবং তার আর্জি শুনে ওই পুলিশ কর্মকর্তা প্রথমেই বলেন, “প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি?” এ কথা শুনে আবার কাঁদতে শুরু করেন তরুণী। তিনি বলেন, “বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এ রকম আচরণ করল! সেটাই জানতে হবে আমাকে।”

পুলিশ কর্মকর্তা তরুণীকে প্রশ্ন করেন, “আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনো খারাপ আচরণ করে থাকে, তারপরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তার চেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করুন। এটা ভাবুন যে, আপনার ভালোর জন্যই এই ঘটনা ঘটেছে।” পুলিশের এই উত্তর শুনে স্তম্ভিত হয়ে যান তরুণীও।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রেমিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft