ঘোড়াঘাটে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৫ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। নিজ বাড়ির উঠোনে আমগাছে রশিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি। 
 
রোববার  ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম ঘোড়াঘাট পৌরনভার   মহুয়ারবাগ এলাকার  মৃত আব্দুল হামিদের ছেলে।

নিহতের পরিবার জানায়, রোববার ভোরে নিহতের মেয়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজে বাইরে এসে বাড়ির উঠোনে  আমগাছে ঝুলন্ত অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে জেগে উঠে । তারা থানায় খবর দিলে পুলিশ  তার মরদেহ উদ্ধার করে। 

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দিনাজপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft