তাড়াশের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১২ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে শীতার্ত গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। 

রোববার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল।  

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে শরিফুল ইসলাম তাজফুল বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। 

আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। 

এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft