অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির অফিস উদ্বোধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৮ পিএম আপডেট: ২৯.০৪.২০২৩ ২:৫৬ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি এর অফিস উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মো. জাকির হোসেন এমপি। 

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ফায়ার সার্ভিস সংলগ্ন ডিসি রাস্তায় অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির অফিস ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি। 

পরে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি নুরুল আজম বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, রৌমারী ট্রাফিক সার্জেন্ট আব্দুল হাই, সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মো. জাকির হোসেন এমপি বলেন, শ্রমিকের কল্যাণের জন্য অবশ্যই সংগঠনের প্রয়োজন রয়েছে। এটা একটি মহৎ উদ্যোগ। 

সংগঠনের পক্ষ থেকে দরিদ্র অটোবাইক শ্রমিক ও সন্তানদের পড়ালেখা, চিকিৎসা ও বিপদে-আপদে আর্থিক সহযোগিতা করাই হচ্ছে সংগঠনের কাজ। কোন শ্রমিক যেন কষ্ট না পায় সেদিকে সংগঠনের সকলকে সুদৃষ্টি রাখতে হবে। 

এছাড়াও তিনি সংগঠনে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন-অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির কার্যকরি পরিচালনা সভাপতি ওমর ফারুক ইসা।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুড়িগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft