প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১১ পিএম

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত স্বল্পজীবনকাল, উচ্চফলনশীল রবি ফসল এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে বিনা উপকেন্দ্র রোববার বেলা এগারটায় চাঁপাইনবাবগঞ্জ নাচোল থানার সগুনা গ্রামে কৃষকের মাঠে বিনা সরিষা-৯ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পরমাণ কৃষি বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- (ভার্চুয়ালি) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (গবেষণা) ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ পরিচালক ড. পলাশ সরকার, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা জনাব বুলবুল আহম্মেদ।
বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জুবায়ের আল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বল্পজীবনকাল, উচ্চফলনশীল রবি ফসল বিনা সরিষা-৯ এর উপযোগিতা তুলে ধরা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য সয়ং সম্পুর্ণতা বৃদ্বি করার লক্ষে বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকাল রবি ফসলের বিকল্প নেই। বিনা উদ্ভাবিত বিনা সরিষা-৯ স্বল্প মেয়াদি ও উচ্চফলনশীল হওয়ায় অত্র এলাকায় কৃষকের মাঝে ব্যপক উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, শস্য নিবিরতা বৃদ্ধি করার লক্ষ্যে অর্থাৎ বছরে জমিতে একাধিক ফসল চাষাবাদ করার জন্য এবং দেশে তেল চাহিদা পূরণে বিনা সরিষা-৯ এর চাষ ফলপ্রসূ হবে।