বরিশালের গন সমাবেশ সফল করতে নাজিরপুরে বিএনপি’র প্রস্ততি সভা
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৩ পিএম

আাগামী ৪ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি ) উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। 

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ও সাফিকুল ইসলাম সাফিক প্রমুখ।

প্রস্ততি সভায় বিএনপি নেতারা বলেন, জনগনের এখন ভোটে উপর দিয়ে আস্থা হারিয়ে গেছে। কারন এই সরকার এখন দিনের ভোট রাতে করে। 

তাই তারা এখন আর ভোট কেন্দ্র যায় না। আওয়ামী লীগ আরোও একটি রাতের ভোট আয়োজন করে ক্ষমতা টিকে থাকতে মরিয়া। আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর স্বিদ্ধান্ত প্রতিবাদ জানিয়ে বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 

খুন গুম ও নির্যাতন চালিয়ে জনগনের চলমান গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। সভাশেষে গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি আদায়ে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের আমন্ত্রন জানিয়ে বাজারে প্রচার পত্র বিলি করেন নেতারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #পিরোজপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft