চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবি চবি শিক্ষার্থীদের
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। হঠাৎ চারুকলা ইনস্টিটিউট ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় চারুকলা ইন্সটিটিউকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবি জানান শিক্ষার্থীরা। 

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।

চারুকলার কয়েকজন শিক্ষার্থী বলেন, মাননীয়  শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সাত দিনের মধ্যেই সংস্কার কার্যক্রম এবং ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া দৃশ্যমান হবে। কিন্তু আমরা তার কোনো কিছুই দেখিনি। এরমধ্যে আমাদেরকে চারুকলার ক্যাম্পাস এবং হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আমরা তাও মেনে নিয়েছি। কিন্তু আমরা এখনও চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অটল আছি। চারুকলা বন্ধ করলেও মূল ক্যাম্পাস তো আমাদের জন্য বন্ধ না। তাই আমরা মূল ক্যাম্পাসে এসে অবস্থান নিয়েছি। আমাদের একটাই দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক।

উল্লেখ্য, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কার কেন্দ্রীক থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়। লাগাতার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষামন্ত্রীর আহবানে শর্ত সাপেক্ষে গত ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও সপ্তাহের মাথায় গত সোমবার আবারো ক্লাস বর্জন করে আন্দোলনে যান শিক্ষার্থীদের একাংশ। অপরদিকে একইদিন ইন্সটিটিউটের মূল ফটকে সংস্কার আন্দোলনকারীদের পুনরায় তালা দেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। এসময় তারা ক্লাস চালু রাখার দাবি জানান।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft