ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১০ রোগী
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৭ পিএম

ডেঙ্গুতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ১৭ জন ডেঙ্গি রোগী।

এতে বলা হয়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৮ জন ও ঢাকার বাইরে ৩০৩ জন। আর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় ২৫৬ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২৮৩ জন।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft