আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে সাকিব মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর-তিনলাখপীরের মাঝামাঝি
স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া
গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আকুল চন্দ্র বিশ্বাস জানান, মোটরসাইকেলটি কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে
যাচ্ছিল। মোটরসাইকেলটি তিনলাখপীর-তন্তর বাজারের মাঝামাঝি স্থানে আসার পর
বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়৷ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের
প্রস্তুতি চলছে।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft