ভোলাহাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম

ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে ভোলাহাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী পোল্লাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পোল্লাডাঙ্গা হিলফ্-উল ফাযল  ইসলামী যুব সংঘের আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন-সমাজসেবক ডঃ মিজানুর রহমান, সাবেক ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ লোকমান আলী, সংঘের উপদেষ্ঠা কারী মাওঃ মোঃ আলাউদ্দিন, পোল্লাডাঙ্গা হিলফ্-উল ফাযল  ইসলামী যুব সংঘের সভাপতি মোঃ ইসরাঈল হক, সহ-সভাপতি মাওঃ মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সমপাদক মোঃ মাসুদ রানা সুমন, অফিস সম্পাদক মোঃ আনুয়ার হোসেনসহ অন্যরা।

উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক হতদরিদ্র ও অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা  করা হয়। জয়পুরহাট খানজাহানপুরের খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ চিকিৎসাসেবা প্রদান করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft