তাড়াশে সদ্য নিয়োগপ্রাপ্ত ১০৭ জন শিক্ষককে বরণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৭ পিএম

সিরাজগঞ্জ তাড়াশে সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলায় ১০৭ জন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ূবুর রহমান রাজন'র সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফ আলী, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft