নাটোরে গাঁজা সহ মাদক কারবারি আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৬ পিএম

নাটোরের সিংড়ায় ১কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড নাটোর এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার(৩ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রাম থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত মোঃ আল মামুন সরদার (৩২) সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রামের মোঃ আবুল হোসেন সরদারের ছেলে।

শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।

র‌্যাব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি অপারেশন শুক্রবার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে নাটোর জেলার সিংড়া উপজেলার কুমারপাড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আল মামুন সরদার (৩২)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। 

সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকেফাঁকী দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft