বিয়ের দাওয়াত খেতে ইচ্ছা করছে, কে কে বিয়ে করছে?
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৪ পিএম

ঢালিউডের দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। তিনি শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। 

অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী। 

ফেসবুক-ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। জয়ার বয়স যেন একফ্রেমে বাঁধা। 

নিত্যনতুন ছবিতে তাই জয়া মুগ্ধ রাখেন নেটিজেনদের। অভিনয় আর নিজের সৌন্দর্য, দুই মিলে দর্শকের মনে রাজ করছেন জয়া আহসান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। তা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। 

ওই স্ট্যাটাসে লেখেন, একটা বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছা করছে। কে কে বিয়ে করছে !!

জয়ার স্ট্যাটাসটিতে ১ ঘণ্টায় প্রায় আড়াই হাজারের ওপর রিয়েক্ট পড়ে। এর মধ্যে হাহা রিয়েক্টই ছিল প্রায় দেড় হাজার। কমেন্টের সংখ্যাও এক হাজারের কাছাকাছি। 

উল্লেখ্য, জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। গেরিলা চলচ্চিত্রের সাফল্যের পর থেকে তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারতের কলকাতার চলচ্চিত্রে কাজ করা শুরু করেন। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জয়া আহসান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft