৫ বছরে ২৪ বিলিয়ন ডলারের বিদেশি অস্ত্রশস্ত্র ক্রয় করেছে ভারত
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৩ পিএম

গত পাঁচ বছরে  ভারত এক লাখ ৯০ হাজার কোটি রুপি অর্থাৎ প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করেছে।  

এরমধ্যে হেলিকপ্টার, যুদ্ধবিমানের রাডার, রকেট, বন্দুক, পিস্তল, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ রয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল ও স্পেন সহ আরও কিছু দেশের কাছ থেকে এসব ক্রয় করেছে ভারত। 

লোকসভায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অজয় ভাট এসব তথ্য জানান।

২০১৭-১৮ অর্থবছরে ৩০ হাজার ৬৭৭ কোটি রুপি, ২০১৮-১৯ অর্থবছরে ৩৮ হাজার ১১৬ কোটি, ২০১৯-২০ অর্থবছরে ৪০ হাজার ৩৩০ কোটি, ২০২০-২১ অর্থবছরে ৪৩ হাজার ৯১৬ কোটি এবং ২০২১-২২ অর্থবছরে ৪০ হাজার ৮৪০ কোটি রুপির অস্ত্রশস্ত্র কিনেছে ভারত। 

এরমধ্যে ৫৯ হাজার কোটি রুপি দিয়ে ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনা হয়েছে।

প্রতিরক্ষা ব্যয়ে রাশিয়া ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কিন্তু ক্ষমতাধর প্রতিবেশি চীনের চেয়ে অনেক পিছিয়ে আছে ভারত। 

চীন ভারতের চেয়ে চারগুণ বেশি খরচ করে আর যুক্তরাষ্ট্রের ব্যয় ভারতের চেয়ে দশগুণ বেশি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft