প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে। রেজা পাবনার সুজানগর উপজেলার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে আসেন রেজা।
এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (মেজর), একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি জব্দ করে।
তিনি আরও বলেন, পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেজা নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাপ বানাতে আবির ও সোহাগ নামে দুই যুবকের সহযোগিতার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাদের দুজনকেও গ্রেপ্তার করেছে।
জ/আ