শাজাহানপুরে চোরাই বাইক সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৭ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চোরাই মোটরসাইকেল সহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জেলা ডিবির এসআই আলী জাহান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শাজাহানপুরের বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার গোলাম গাউছ লিমন (২৪) শাজাহানপুরের রহিমাবাদ (বি-ব্লক) এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  

এসআই আলী জাহান জানান, বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানীতে ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। 

রাত সাড়ে ১০টার দিকে গোলাম গাউছ কালো রঙের ১৫০ সিসি হুন্ডা মোটরসাইকেলসহ সেখানে আসেন।

এসময় চেকপোস্টে কর্তব্যরতরা তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি মোটরসাইকেলটি চোরাই পথে প্রতিবেশী দেশ থেকে নিয়ে এসেছেন বলে স্বীকার করেন। 

এসময় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই মোটরসাইকেলটি জব্দ করা হয়।  

এসআই আলী জাহান আরও জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, গাউছ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শুনেছি বাহির দেশের মোটরসাইকেল অবৈধভাবে ব্যবহার করায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বগুড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft