জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের মৃত্যু
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৪ পিএম

গত জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮৯৯ জন। 

একইসময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন-৭৮ জন। নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, একজন আহত ও ৬ জন নিখোঁজ হন।

দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শনিবার (৪ ফেব্রুয়ারি( সকালে এই পরিসংখ্যান তুলে ধরে।

সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ প্রাণিহানী ও ৯৭৮ জন আহত হয়েছেন।

এতে আরও বলা হয়, ২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী ২০২৩ সালে জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ৫ দশমিক ৩ শতাংশ ও দুর্ঘটনায় আহতের সংখ্যা ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে প্রাণহানী কমেছে ৪ দশমিক ৬ শতাংশ।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সড়ক দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft