সিলেট বিমানবন্দরে চাকা ফেটে আড়াই ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৭ পিএম আপডেট: ০৩.০২.২০২৩ ৫:৪২ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী উড়োজাহাজের চাকা ফেটে প্রায় আড়াই ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ ছিল।

শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের উড্ডয়নকালে এ ঘটনাটি ঘটে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে উড্ডয়নের জন্য রানওয়েতে গেলে সেখানে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছিল।

দুর্ঘটনার পর বিমানবন্দরের রানওয়ে বন্ধ হয়ে যায়। এরপর বিকাল ৩টা ৪৫ মিনিটে রানওয়ে থেকে উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হলে আবার বিমান ওঠা-নামা শুরু হয়। 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিলেট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft