যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন পাঠিয়ে চীনের নজরদারি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৮ পিএম

যুক্তরাষ্ট্র তাদের আকাশে একটি সন্দেহজনক নজরদারি বেলুন শনাক্ত করেছে। বেলুনটিকে সম্প্রতি দেশটির সংবেদনশীল এলাকার ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, এটি চীনের উচ্চতর নজরদারি বেলুন।

বুধবার মন্টানা রাজ্যের ওপরে উড়তে দেখা গেছে। 

এর আগে বেলুনটি আলাস্কার অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জ ও কানাডার মধ্য দিয়ে উড়েছিল।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বেলুনটিকে গুলি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে থেকে সরে এসেছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে বেলুনটিকে গুলি করার নির্দেশ দিলে এফ-২২ যুদ্ধবিমান প্রস্তুত করা হয়েছিল। কিন্তু ওই দিনই প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা গোয়েন্দা বেলুনটির হুমকি মূল্যায়ন করতে জরুরি বৈঠক করেন এবং সিদ্ধান্ত নেন, গুলি করা হলে বেলুনটির ধ্বংসাবশেষ মানুষের জন্য বিপদ ঘটাতে পারে। তাই তাঁরা গুলি না করার পরামর্শ দেন। 

মন্টানা একটি জনবহুল রাজ্য। এখানে বেলুনটি ধ্বংস হলে বাসিন্দাদের ক্ষতি হতে পারে। এই এলাকায় তিনটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ফিল্ড রয়েছে। 

কর্মকর্তারা বলেছেন, বেলুনটি সম্ভবত তথ্য সংগ্রহের জন্য সংবেদনশীল সাইটের ওপর দিয়ে উড়ছিল। 

প্রতিরক্ষা কর্মকর্তারা আরও বলেছেন, বেলুনটি যুক্তরাজ্যের জন্য এখন পর্যন্ত বড় ধরনের কোনো হুমকি নয়।

কারণ আমাদের কর্মকর্তারা জানেন, বেলুনটি এখন সুনির্দিষ্টভাবে কোথায় আছে এবং কোন কোন এলাকা অতিক্রম করছে। 

বাণিজ্যিক উড়োজাহাজগুলো যে উচ্চতায় উড্ডয়ন করে, বেলুনটি সেই উচ্চতার ওপরে থাকায় এটি উড়োজাহাজ চলাচলের জন্যও তেমন হুমকি নয় বলে জানিয়েছেন তাঁরা। 

প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এ ছাড়া বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের কাছেও বিষয়টি উত্থাপন করা হয়েছে।

তবে এ ব্যাপারে চীনের তরফ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft