স্বামীর পরকীয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন রাখি
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩০ এএম

বলিউড অভিনেত্রী ও রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত এর মা কয়েকদিন আগে মারা গেছেন।  
সেই শোক সামলে উঠতে না উঠতেই এসেছে বড় ধাক্কা। 

মিডিয়ার সামনে ফের একবার কান্নায় ভেঙে পড়লেন রাখি। জানালেন, তার বিয়ে ভাঙার মুখে। আর এই নিয়ে খুব কষ্টে আছেন তিনি।

জানা যায়, এক বছর প্রেমের সম্পর্কে থাকার পর আদিল খানের সঙ্গে দাম্পত্যজীবন শুরু করেছিলেন রাখি। তাদের বিয়ে হয়ে গিয়েছিল আগেই। 

তবে সে বিয়ের কথা গোপনই রেখেছিলেন তারা। তা নিয়ে গুঞ্জন উঠলে কেউ প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

কিন্তু স্বামী আদিল তার সাথে প্রতারণা করেছেন বলে বুধবার অভিযোগ করেন রাখি। জিম থেকে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমের সামনে হাতজোড় করে অনুরোধ রাখির, দয়া করে আদিলের সাক্ষাৎকার নেবেন না। সংবাদমাধ্যমে এনে তাকে আর সুবিধা পাইয়ে দেবেন না!

তাকে বলতে শোনা যায়, যে মেয়েটির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে আদিল, সে এবার হুমকি দিচ্ছে। ঘাড়ে চেপে বসেছে। বলছে আমার থেকে মুক্তি পেলেই আদিল ওর কাছে চলে যাবে। চ্যালেঞ্জ ছুড়েছে। আর আমি কী করছি! আমি এতটাই ভুল ছিলাম? আদিলের মতলব বুঝতে পারিনি!

রাখির মনে হচ্ছে, আদিল তাকে ইন্ডাস্ট্রিতে পরিচিতি তৈরির লোভে ব্যবহার করেছেন।

কাঁদতে কাঁদতে রাখিকে বলতে দেখা যায়, তুমি আমাকে মেরে ফেলো না কেন ঈশ্বর! আমার বিয়ে সমস্যাতে…বিয়ে তো কোনো তামাশা নয়। আমার বিবাহিত জীবনে হস্তক্ষেপ করে কী পাবে? অনুগ্রহ করে অনুরোধ করছি আমার বিয়ে নষ্ট করবেন না। 

আর এইবারও যদি আমার বিবাহিত জীবন খারাপ করো, তাহলে আমি কাউকে ছাড়ব না। দেশের জনতাকে সব বলে দেব।

উল্লেখ্য, রাখি সাওয়ান্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েক কন্নড়, মারাঠি, ওড়িয়া, তেলুগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নিজেকে যৌন প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং ২০০৬ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বিতর্কিত ভারতীয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ১ম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৪র্থ স্থান অধিকার করেছিলেন। বিগ বস ১৪-তে ফাইনালিস্ট হয়েছেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাখি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft