বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ইংল্যান্ডের
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২২ এএম

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের দল ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ টম অ্যাবেল এবং রেহান আহমেদ। 

এরমধ্যে টেস্ট অভিষেক হলেও সাদা বলের দলে প্রথমবার ডাক পেলেন রেহান। আর অ্যাবেল এখনও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।

এরইমধ্যে বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান। 

পাকিস্তানি বংশোদ্ভুত এই স্পিনার গত ডিসেম্বরে করাচিতে অভিষেকে টেস্টেই নেন ৭ উইকেট। 

এরমধ্যে ম্যাচের দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। ২০১৬ সালের পর প্রথমবার ইংল্যান্ডের বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের দলেই সুযোগ পেয়েছেন রেহান।

ইংল্যান্ড দলে আরেক নতুন মুখ টম অ্যাবেল। কাউন্টি ক্রিকেটে সমারসেটকে নেতৃত্ব দেওয়া এই মিডল অর্ডার ব্যাটার আছেন দুই ফরম্যাটের দলেই।

আগামী ১ মার্চ ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ৩ মার্চ ঢাকায় ও ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। আর ৯ মার্চ থেকে মাঠে গড়াবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমটি হবে চট্টগ্রামে এবং বাকি দুই ম্যাচ ঢাকায়।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:  জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাভিদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft