সারাবিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৬৭ লাখ ৬৫ হাজার ৯৬৭ জন
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৬ এএম

করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে এক হাজার ৩০১ জন মারা গেছেন। যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ১০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬৫ হাজার ৯৬৭ জনে।

এসময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ১০৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার ৩৫১ জনে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দেশ জাপানে। এ সময়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ হাজার ২৬৫ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে।

একদিনে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫৪ জনের মৃত্যু হয়েছে ইউরোপের দেশ জার্মানিতে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   করোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft