ঢাকায় পৈাছেঁছে নোরা ফাতেহি
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩:১০ পিএম

অবশেষে বলিউড সুপারস্টার নোরা ফাতেহি ঢাকার মাটিতে পা রাখলেন। দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই অভিনেত্রী।

উইমেন লিডারশিপ করপোরেশনের আমন্ত্রণে সব বাধা পেরিয়ে ঢাকায় আসেন তিনি। সন্ধ্যায় অংশ নেবেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

ডকুমেন্টারির শুটেও অংশ নেবেন নোরা ফাতেহি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট ওপেন হবে বিকেল ৪টায়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।

অনুষ্ঠানে অংশ নিতে চাইলে অন স্পট রেজিস্ট্রেশন করেও দর্শক অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।

ঢাকায় অবস্থানকালে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে থাকবেন। নির্ধারিত প্রোগ্রাম শেষ করে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ছাড়বেন বলিউডের ‘কুসু কুসু’ খ্যাত নোরা ফাতেহি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft