পাকিস্তানে মিনিবাস খাদে, নিহত অন্তত ২০
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩:১৬ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে একটি জলাবদ্ধ খাদে মিনিবাস পড়ে যাওয়ার ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। পাকিস্তান পুলিশের বরাত দিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের বন্যায় ভেসে যাওয়া সিন্ধু প্রদেশের একটি পানিতে ভরা খাদে মিনিবাসটি পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিন্ধু প্রদেশে হাইওয়ের পাশে একটি খাদে পড়ে যায় বাসটি।

তিনি আরও বলেন, ‘চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি। এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।’

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, হতাহতের বিষয়টি জামশোর জেলা প্রশাসক ফরিদউদ্দিন মুস্তফা নিশ্চিত করে তিনি বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মিনিবাসটি খায়রপুর থেকে সেহওয়ানে সুফি সাধক লাল শাহবাজ কালান্দরের মাজারে যাচ্ছিল।

তিনি আরও বলেন, মিনিবাসের যাত্রীরা মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। তারা একই পরিবারের সদস্য।

প্রসঙ্গত, পাকিস্তানের এ বছরের ভয়াবহ বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল। বন্যায় দেশটির ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft