ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ করার হুশিয়ারি দুদুর
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ২:৩৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে। শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বেশি টালবাহানা করলে ঢাকায় ৭ দিন ধরে সমাবেশ হবে। নির্দিষ্ট কোন স্থানে নয়, সারা ঢাকাজুড়ে সমাবেশ হবে, কয়েকদিন ধরে।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে সরকার এতটা কোণঠাসা করেছে, যে মামলা দিয়ে বছরের পর বছর কারাবরণ করে রাখা হয়েছে। এটা স্বেচ্ছাচারিতা ছাড়া আর কিছুই না।

এ সময় বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে জেলের তালা ভেঙে মুক্ত করা হবে।

দুদু বলেন, ইলিয়াসসহ যাদেরকেই গুম করা হয়েছে তাদের ফিরিয়ে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের নির্দেশ না মানায় যেসব পুলিশের চাকরি যাবে, ক্ষমতায় আসলে তাদের পুনরায় চাকরি দেওয়ার পাশাপাশি মূল্যায়ন করা হবে বলেও তিনি বলেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft