উপস্থাপিকাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, এবার মুখ খুললেন মীর সাব্বির
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১০:৩৬ এএম

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেন। সেই অভিযোগের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হলে এবার সেই উপস্থাপিকার অভিযোগের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা মীর সাব্বির।

বুধবার (১৬ নভেম্বর) সাব্বির তার ফেসবুক পেজে লিখেন, ‘এক দেশের গালি আরেক দেশের বুলি। গেল ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের এর একটি প্রতিযোগিতায় আমি অতিথি হয়ে গিয়েছিলাম। সেখানে একটি কথা নিয়ে প্রসঙ্গক্রমে উপস্থাপিকা দুই একটি কথা বলেছেন।’

তিনি লিখেন, ‘মূলত অনুষ্ঠানে যে ঘটনাটি হয়েছিল তা হলো, উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন। যেহেতু আমি বরিশালের ছেলে। আমি যে কথাটা বলেছিলাম ,সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। মানে বলতে পারেন তেমন কিছুই না। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে।’

উপস্থাপিকাকে ছোট বোন উল্লেখ করে সাব্বির লিখেন, ‘সে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত ‘দাদাভাই’ কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি। কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত।’

তিনি আরও লিখেন, ‘অতএব মন খারাপ না করে আমি আশা করছি, সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে শব্দের মানে না বোঝার কারণে যত অভিমান আছে সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে।’


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft