পশ্চিমবঙ্গে তৃণমূল এমপির গাড়িচাপায় মারা গেল ৪ বছরের শিশু
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১০:২২ পিএম আপডেট: ১৬.১১.২০২২ ১০:২৫ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে চার বছরের এক শিশু এক এমপির গাড়িচাপায় মারা গেছে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, যে গাড়ির নিচে পড়ে শিশুটি মারা যায়, সেটি মুর্শিদাবাদের এমপি আবু তাহের খানের। দুর্ঘটনার সময় তিনি গাড়িতেই ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের একজন এমপি।

জানা যায়, শিশুটিকে দুর্ঘটনার পর তিনি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আবু তাহের খান সাংবাদিকদের বলেন, ‘শিশুটি হঠাৎ আমাদের গাড়ির সামনে এসে পড়ে। তার বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সম্পূর্ণ ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। সম্ভবত সে ব্রেনে আঘাত পেয়েছে।’

হাসপাতালে শিশুটির বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। এসময় আশপাশের লোকজন তাদের সান্ত্বনা দেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মালদা জেলার সাহাপুরে ৩৫ বছরের এক যুবক সরকারি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তার স্ত্রী ও মেয়েও আহত হন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft