সাগরে ফের লঘুচাপ সৃষ্টি, গভীর নিম্নচাপের আভাস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১১:১১ এএম আপডেট: ১৭.১১.২০২২ ১:০১ পিএম

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলেও জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

শাহীনুল ইসলাম বলেন, দক্ষিণপূর্ব ও আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না। কারণ, মাত্র লঘুচাপ হয়েছে, এরপর অনেকগুলো ধাপ পার হয়ে লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়। সুতরাং ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই কিছু বলা যাবে না।

তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft