প্রয়াত ক্রিকেটার রুবেলের জন্মদিনে স্ত্রীর চাওয়া
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৪:১৫ পিএম

ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে টানা তিন বছর লড়াই করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে লড়াইতে হার মানেন। চলতি বছরের ১৯ এপ্রিল পৃথিবী থেকে বিদায় নেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার।

মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই টাইগার ক্রিকেটারের। ৭ অক্টোবর পৃথিবীতে আসা রুবেল আজ বেঁচে থাকলে ‘৪১’ বছর বয়সে পৌঁছাতেন। প্রয়াত স্বামীর জন্মদিনের দিনে আবেগপ্রবণ হয়ে উঠেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রয়াত স্বামীকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।

যেখানে তিনি জানিয়েছেন, বেঁচে থাকতে এই ক্রিকেটারের জন্মদিনে সব সময় রুবেলের কাছে পৌঁছে যেতেন। এবার আর সেই সুযোগ নেই। আর তাই এবার রুবেলের কবরের সামনে গিয়ে হাজির হয়েছেন তিনি। এ ছাড়াও স্বামীর জন্য সৃষ্টিকর্তার কাছেও দোয়া চেয়েছেন চৈতি।

নিজের ফেসবুক বিবৃতিতে রুবেলের কবরের ছবি দিয়ে চৈতি লিখেছেন, তোমার জন্মদিনে তুমি যেখানেই থাকো আমি পৌঁছেছি। কোনোদিন ভাবিনি এভাবেও দেখা করতে হবে। ভালো থেকো রুবেল। শুভ জন্মদিন রুশদানের বাবা। আমরা তোমাকে মিস করছি।

এর আগে আরেক পোস্টে রুবেলের জন্মদিনে দুইজনের কাটানো অতীত কিছু স্মতি তুলে ধরে চৈতি আরও লিখেছেন, আমার খুব অবাক লাগে, একটা মানুষ এত কম সময় পেল! এত যাওয়ার তাড়া ছিল তোমার রুবেল!!

রুবেল তুমি ভালো থেকো। আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রবেশ করান। তোমার জন্মদিনে আজ এতটুকুই চাওয়া।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft