ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৪০
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৪:০৭ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮২ জনে। এর আগে ৬ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১৯২ এবং ঢাকার বাইরে ৪৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ১৭৭ জন।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft