করোনায় মৃত্যু ৫, শনাক্ত ৪৯১
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৫:৩৫ পিএম

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

এ সময়ে ৪৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে।

শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম ২০২০ সালের ৮ মার্চ ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft