চকরিয়ায় দরিদ্র কৃষকের বসতভিটা জবর-দখলের অভিযোগ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৮:১০ পিএম আপডেট: ০৬.১০.২০২২ ৮:১৩ পিএম

কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আইন্যাম্মার পাড়ার মৃত আশরফের পূত্র কৃষক মোঃ ইসমাঈলের বসতভিটা জবরদখলের অভিযোগ উঠেছে । 

উদ্দেশ্যে গত ২০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় দখলবাজ নাছির উদ্দীনের নেতৃতে ফকির মোহাম্মদ,সাহাব উদ্দিন, আবদুল হামিদ বাবুল,আহমদ কবির,আহমদ কবিরের স্ত্রী বুলু আক্তার ও নাছির উদ্দিনের স্ত্রী রেবেকা বেগমসহ একদল সন্ত্রাসী সীমানার ঘেরা বেড়া ও সীমানায় রোপিত অর্ধশত ফলজগাছ কেটে সাবাড় করে দেয়।

দরিদ্র কৃষক ইসমাঈল জানান,বসবাসরত এলাকায় তার আত্মীয় স্বজন না থাকায় স্থানীয় দখলবাজরা তার বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে প্রতিনিয়ত তাদের উপর হামলা করে নির্যাতন চালায়। 

ইতিপূর্বে কয়েকদফা হামলার বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় মেম্বার অবহত আছেন।দখলবাজদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ এবং থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।

বসতভিটা রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে দরিদ্র কৃষক ইসমাঈল দাবি জানিয়েছে । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft