জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে কাপাসিয়ায় র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত
কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৮:০৩ পিএম আপডেট: ০৬.১০.২০২২ ৮:০৬ পিএম

"নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর-কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে, নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন   গাজীপুর ৪ আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার। 

অন্যান্যের মধ্যে আর-ও বক্তব্য দেন,উপজেলা সিভিল সার্জন,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নাজমুল হুসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এ সময় বক্তারা বলেন,উপজেলার প্রতিটি ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে বলে বক্তারা বলেন।

আগামীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সুপরামর্শ প্রদান করা হবে এবং সেই সাথে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার কথাও বলেন।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft