বিষাদে ও চোঁখের জলে মা দূর্গার বিদায়, তুরাগের জলে
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৭:৪৮ পিএম

দশমীর সিঁদুর খেলা ও বিসর্জনের বিষাদ বুকে ধারণ করে ছলছল আঁখির জলে দূর্গা মাকে বিদায় দিতে গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর দু-পাড়ে হাজির হয়ে ছিলেন হাজার হাজার হিন্দু সনাতক ধর্মাবলম্বীর মানুষ। 

গতকাল (০৫ অক্টোবর) বুধবার দুপুরের পর থেকেই ভীড় বাড়তে থাকে তুরাগ নদীর দু-পারে।পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলে ‘জয়, দুর্গা মায়ের জয়’ বলতে বলতে প্রতিমা বিসর্জন করেন ভক্তরা। এ সময় অনেকে শেষ বারের মত হলেও ঢাক বাজিঁয়ে ও প্রণাম করেন দুর্গা মাকে।

এর আগে ভোর সকালে মন্ডবে-মন্ডবে বিদায়ী প্রস্তুতি কাজ শেষ করা হয়। দশমীর বিহিত পূজা, দর্পন বিসর্জন, শাস্ত্রীয় আচার আচরণ, দেবীর চরণে অঞ্জলী নিবেদন, দেশ-জাতি ধর্ম ও পারিবারিক সুখ-শান্তি ও মঙ্গল কামনায় দিনব্যাপী ব্যস্ত ছিলেন কালিয়াকৈরের পূজার্থীরা।

দূর্গা মাকে বিসর্জন দেয়ার সময় তুরাগ নদীর বুকে ইঞ্জিন চালিত নৌকা উঠে ঘুরে ঘুরে পরিদর্শন করেন, গাজীপুর-১ আসনের এমপি ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সানোয়ার হোসেন, গোলাম রাব্বিনি শেখ, কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, অজীদ বাবুসহ বিভিন্ন পূজা উদযাপনের নেতৃবৃন্দ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, এ বছর দূর্গা বিসর্জন দেয়ার সময় আমাদের ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক কাজ করেন। নদীর বুকে যে কোন দুর্ঘটনা এড়াতে ডুবুরি টিম প্রস্তুত রাখা হয়েছিলো।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সব মিলিয়ে কালিয়াকৈরে এবারের দূগোৎসব অনেক সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। 

প্রতিমা বিসর্জনের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, এখানে কয়েকটি স্তরের আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণের নিরাপত্তা নিয়োজিত ছিলেন। এছাড়াও তুরাগ ও বংশী নদীসহ কালিয়াকৈর বিসর্জনের এলাকায় আনসার, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft