পাবনায় ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পাবনা প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৮:২৩ পিএম

পাবনায় ট্রাক চাপায় রজব আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রজব আলী (২০) পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের মো: আসলাম হোসেনের ছেলে ও উপজেলা টেবুনিয়া ওয়াসিম পাঠশালা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রজব মোটরসাইকেলে করে পাবনার গাছপাড়া থেকে টেবুনিয়ার দিকে যাচ্ছিল। 

পথিমধ্যে পাবনা-রাজশাহী মহসড়কের মজিদপুর এলাকায় পৌছালে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৬৮৯৩) তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রজব আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft