গলাচিপায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৮:১৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা গ্রামের দুশুমী খাল থেকে ওই মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়। 

শিশুটি কোন নদী থেকে ভেসে এসেছে কিনা কিংবা কেউ খালে ফেলে রেখে গেছে সেটি কেউ নিশ্চিত করতে পারেনি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা গ্রামের দুশুমী খালে স্থানীয় কয়েকজন ওই নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর ও ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft