মোটরসাইকেলের ধাক্কায় বন কর্মকর্তা নিহত
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৭:৩৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম (৫৫) নামে এক বন কর্মকর্তা নিহত হয়েছেন। বরিশাল সেবাচিম হাসপাতালে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। নিহত আব্দুস সালাম’র গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকায়। 

তিনি আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম তার অফিসের কাজ শেষ করে আমতলী থেকে মোটরসাইকেলে কলাপাড়ার উদ্দ্যেশে রওয়ানা দেন। এ সময় ফোর-লেন এলাকায় পৌঁছলে সড়কের ওপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। 

তিনি পড়ে গেলে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিমে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft