আত্রাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৭:৩৩ পিএম

নওগাঁর আত্রাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। আটককৃত আক্তার প্রামানিক ওরফে গদামিস্ত্রী (৬০) উপজেলার তিলাবদরী গ্রামের মৃত ময়েন এর ছেলে। শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এক মাদক কারবারি গাঁজা বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় ফোর্সসহ তিলাবাদুরি গ্রামে অভিযান চালায়। 

এসময় দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজা ও গাজাঁ বিক্রয়কৃত ৪৬০০টাকাসহ মাদক কারবারি আক্তার প্রামানিক ওরফে গদামিস্ত্রিীকে আটক করে। এবং তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft